যেসব সার্জারি সাধারণত করি
- স্পে ও নিউটার — দেখুন স্পে-নিউটার পাতা
- ক্ষত ও কামড় মেরামত — সড়ক দুর্ঘটনা, কুকুরের আক্রমণ, বিড়ালের মারামারি, তার বা কাচে কাটা
- ফোড়া — মারামারির পর ছেলে বিড়ালে খুব সাধারণ
- চাকা ও টিউমার অপসারণ — স্তনের টিউমারসহ
- হার্নিয়া — নাভি ও কুঁচকির হার্নিয়া
- পায়োমেট্রা — সংক্রমিত জরায়ুর জরুরি অপসারণ
- সিজার — প্রসব আটকে গেলে
- চোখ ও চোখের পাতা — যেমন চেরি আই ও চোখের পাতার আঘাত
কোনো অপারেশন রেফারেল সেন্টারে করা ভালো হলে সেটাও সৎভাবে জানাই এবং ব্যবস্থা করতে সাহায্য করি।
সার্জন কেন গুরুত্বপূর্ণ
সার্জারি প্রশিক্ষণ আর অভিজ্ঞতার বিষয়। ডা. ফারহান ইসরাক হাবিপ্রবি থেকে সার্জারিতে এমএস করেছেন এবং থাইল্যান্ডের প্রিন্স অব সংক্লা ইউনিভার্সিটিতে স্মল অ্যানিমেল মেডিসিন ও সার্জারিতে ক্লিনিক্যাল ট্রেনিং নিয়েছেন। বিস্তারিত দেখুন তাঁর প্রোফাইলে।
জরুরি সার্জারি
কিছু অবস্থা সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে না: আটকে যাওয়া প্রসব, পায়োমেট্রা, গভীর ক্ষত বা প্রস্রাব আটকে যাওয়া ছেলে বিড়াল। আমাদের ফোন দিন-রাত ধরা হয় — 01783-121256 নম্বরে কল করুন, পথে কী করবেন বলে দেব। প্রাথমিক চিকিৎসার জন্য দেখুন ইমার্জেন্সি পাতা।
অপারেশনের প্রস্তুতি
পরিকল্পিত সার্জারির ৮–১০ ঘণ্টা আগে খাবার বন্ধ (খুব ছোট বাচ্চার কম সময়); প্রায় ২ ঘণ্টা আগ পর্যন্ত পানি চলবে। আগের টেস্ট রিপোর্ট আনুন, আর প্রাণী যেসব ওষুধ বা সাপ্লিমেন্ট খায় সব জানান।