মূল অংশে যান
প্রতিদিন সকাল ৯টা – রাত ১০টা
01783-121256

বিনামূল্যে টুল · কমিউনিটি পেট কেয়ার

বিড়ালছানা ও কুকুরছানার ভ্যাকসিন শিডিউল

জন্ম তারিখ দিন, পেয়ে যান প্রতিটি ভ্যাকসিনের তারিখ — র‍্যাবিস, ফ্লু, DHPPi+L — ফোনে রিমাইন্ডারসহ।

প্রাণী
আপনার প্রাণীর অবস্থা

বয়স অনুযায়ী সাধারণ শিডিউল

বয়সবিড়াল — ভ্যাকসিন
৮ সপ্তাহফ্লু ভ্যাকসিন — ১ম ডোজ (প্যানলিউকোপেনিয়া, হারপিস, ক্যালিসি)
১২ সপ্তাহফ্লু ভ্যাকসিন — ২য় ডোজ + র‍্যাবিস
১৬ সপ্তাহফ্লু ভ্যাকসিন — ৩য় ডোজ (প্যানলিউকোপেনিয়া, হারপিস, ক্যালিসি)
প্রতি বছরবার্ষিক বুস্টার — ফ্লু + র‍্যাবিস
বয়সকুকুর — ভ্যাকসিন
৮ সপ্তাহDHPPi ভ্যাকসিন — ১ম ডোজ
১২ সপ্তাহDHPPi+L ভ্যাকসিন — ২য় ডোজ + র‍্যাবিস
১৬ সপ্তাহDHPPi+L ভ্যাকসিন — ৩য় ডোজ
প্রতি বছরবার্ষিক বুস্টার — DHPPi+L + র‍্যাবিস

আপনার প্রাণীর জন্য নির্দিষ্ট তারিখ পেতে বাম পাশে তারিখ দিন।

সব হিসাব আপনার ফোনেই হয় — কোনো তথ্য সংরক্ষণ বা পাঠানো হয় না। এটি সাধারণ নির্দেশিকা; আপনার প্রাণীর জন্য ডাক্তারের পরামর্শ নিন।

তারিখগুলোর পেছনের নিয়ম

এই টুল WSAVA ২০২৪ ভ্যাকসিন গাইডলাইন অনুসরণ করে, বাংলাদেশে পাওয়া ভ্যাকসিন ও স্থানীয় জলাতঙ্ক পরিস্থিতি অনুযায়ী সাজানো — রংপুরের কমিউনিটি পেট কেয়ারে আমরা যেভাবে ভ্যাকসিন দিই, ঠিক সেভাবে।

বিড়ালছানা

  • ফ্লু ভ্যাকসিন (প্যানলিউকোপেনিয়া + হারপিস + ক্যালিসি, ± ক্ল্যামাইডিয়া):
    • পিউরভ্যাক্স ৮ সপ্তাহ থেকে, বা বায়োফেল PCH ১২ সপ্তাহ থেকে
    • ৩–৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ
    • ঝুঁকিপূর্ণ বাচ্চার জন্য ১৬ সপ্তাহে তৃতীয় ডোজ
  • র‍্যাবিস: প্রায় ১২ সপ্তাহে এক ডোজ
  • বুস্টার: প্রতি বছর একটি ফ্লু ও একটি র‍্যাবিস

কুকুরছানা

  • DHPPi(+L): ৬–৮ সপ্তাহে শুরু, ১৬ সপ্তাহ বা পরে পর্যন্ত প্রতি ৩–৪ সপ্তাহে
  • র‍্যাবিস: ১২ সপ্তাহ থেকে
  • বুস্টার: প্রতি বছর DHPPi+L ও র‍্যাবিস (লেপ্টোস্পাইরোসিসের সুরক্ষা বেশিদিন থাকে না)

শেষ ডোজটাই কেন সবচেয়ে জরুরি

মা দুধের মাধ্যমে বাচ্চাকে অ্যান্টিবডি দেয়। এটা প্রথম কয়েক সপ্তাহ সুরক্ষা দেয়, কিন্তু ভ্যাকসিনকেও আটকে দেয় — আর বিভিন্ন বাচ্চায় বিভিন্ন সময়ে কমে, কখনো ১৬ সপ্তাহ পর্যন্ত থাকে। তাই কয়েকটা ডোজ দেওয়া হয়, আর ঝুঁকিপূর্ণ বাচ্চার শেষ ডোজ ১৬ সপ্তাহ বা পরে হওয়া উচিত।

ইতিহাস অজানা প্রাপ্তবয়স্ক প্রাণী

ভ্যাকসিন হয়নি ধরে নিন: ৩–৪ সপ্তাহ ব্যবধানে দুই ডোজ কম্বিনেশন আর এক ডোজ র‍্যাবিস, তারপর প্রতি বছর। টুলে “প্রাপ্তবয়স্ক, কখনো ভ্যাকসিন হয়নি” বেছে নিন।

এটি সাধারণ শিডিউল। অসুস্থ, খুব ছোট, গর্ভবতী বা ঝুঁকিপূর্ণ প্রাণীর জন্য ডাক্তার সময় বদলাতে পারেন।

সচরাচর জিজ্ঞাসা

বাংলাদেশে বিড়ালছানার ভ্যাকসিন শিডিউল কী?

প্রথম ফ্লু ভ্যাকসিন (পিউরভ্যাক্স হলে ৮ সপ্তাহ, বায়োফেল PCH হলে ১২ সপ্তাহ থেকে), ৩–৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ, আর প্রায় ১২ সপ্তাহে র‍্যাবিস। ঝুঁকিপূর্ণ বাচ্চার জন্য ১৬ সপ্তাহে তৃতীয় ডোজ ভালো। এরপর প্রতি বছর একটি ফ্লু ও একটি র‍্যাবিস বুস্টার।

কুকুরছানার ভ্যাকসিন শিডিউল কী?

৬–৮ সপ্তাহে DHPPi, ১০–১২ সপ্তাহে DHPPi+L, ১৪–১৬ সপ্তাহে DHPPi+L, ১২ সপ্তাহ বা পরে র‍্যাবিস, তারপর প্রতি বছর DHPPi+L ও র‍্যাবিস বুস্টার।

ফ্লু ভ্যাকসিনের দিনই কি র‍্যাবিস দেওয়া যায়?

প্রায়ই হ্যাঁ — অনেক ডাক্তার একই ভিজিটে দুটোই দেন। খুব ছোট বাচ্চার ক্ষেত্রে কেউ কেউ ১–২ সপ্তাহ ব্যবধান রাখেন। সেদিন ডাক্তার সিদ্ধান্ত নেবেন।

ভ্যাকসিনের তারিখ পার হয়ে গেছে, এখন কী করব?

যত দ্রুত সম্ভব বুক করুন। অল্প দেরি হলে কোর্স চালিয়ে যাওয়া যায়; প্রাথমিক ডোজের মাঝে প্রায় ছয় সপ্তাহের বেশি ব্যবধান হলে নতুন করে শুরু করতে হতে পারে।

প্রাপ্তবয়স্ক বিড়ালের কখনো ভ্যাকসিন হয়নি, এখন কি দেরি হয়ে গেছে?

না। প্রাপ্তবয়স্ক বিড়ালকে ৩–৪ সপ্তাহ ব্যবধানে দুই ডোজ ফ্লু আর একটি র‍্যাবিস দিয়ে তারপর প্রতি বছর বুস্টার দিতে হয়। দেরিতে শুরু করায় বাড়তি ঝুঁকি নেই।

গাইড

ভ্যাকসিন ৫ মিনিটে পড়া

বিড়ালের ভ্যাকসিন সমাচার — কখন, কোনটা, কতবার

বিড়ালকে কখন কোন ভ্যাকসিন দেবেন, কয় ডোজ, কতদিন পরপর — ফ্লু ও র‍্যাবিস ভ্যাকসিনের পুরো শিডিউল, দেরি হলে বা অসুস্থ হলে করণীয়, রংপুরের ডাক্তারের লেখা।

ভ্যাকসিন ২ মিনিটে পড়া

কুকুর ও কুকুরছানার ভ্যাকসিন শিডিউল (বাংলাদেশ)

বাংলাদেশের প্রতিটি কুকুরের যে ভ্যাকসিন দরকার — DHPPi+L ও র‍্যাবিস — কুকুরছানার সময়সূচি, বার্ষিক বুস্টার আর ডোজ বাদ পড়লে কী করবেন।

আপনার প্রাণীকে নিয়ে চিন্তিত? এখনই কথা বলুন।

ফোন বা হোয়াটসঅ্যাপ করুন — দিন-রাত আমরা উত্তর দিই। জরুরি না হলে সরাসরি ক্লিনিকে চলে আসুন, সকাল ৯টা থেকে রাত ১০টা।